ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সরকারি চাকরি করতে পারবে না ছাত্রলীগ কর্মীরা : আসিফ মাহমুদ

নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কাজে নিযুক্ত হতে পারবেন না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, যেসব নিয়োগ এখনও প্রক্রিয়াধীন আছে সেখান থেকেও তাদের বাদ দেওয়া হবে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ মাহমুদ এই তথ্য জানান।


যুব ও ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবেন না। যেসব নিয়োগ এখনও প্রক্রিয়াধীন আছে সেখান থেকেও তাদের বাদ দেওয়া হবে। পরবর্তী সার্কুলারে শূন্যপদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, আসন্ন সার্কুলারগুলোতে সংখ্যাগত দিক থেকে অধিকসংখ্যক প্রার্থীর নিয়োগের সুযোগ তৈরি হবে। ঘুষ দিয়ে নিয়োগ বাণিজ্য বন্ধে সরকার বদ্ধপরিকর। চাকরিতে নিয়োগের জন্য ঘুষ দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানান আসিফ মাহমুদ।


প্রসঙ্গত, বুধবার রাতে (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑